নিশ্চয়, জাহান্নাম হবে প্রতীক্ষা-কারী --
Hover over a word for its meaning. Click a word or ayah number for more tools.
সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।
তারা অবস্থান করবে তাতে যুগ যুগ ধরে।
তাতে, না তারা স্বাদ পাবে (কোন) শীতলতার, আর না (কোন) পানীয়ের;
শুধু (পাবে) ফুটন্ত পানি আর পূঁজ।
উপযুক্ত পুরস্কার (হিসেবে)।
নিশ্চয়, তারা (কোন) হিসাব-নিকাশের আশা করবে না।
এবং তারা পুরোপুরি অস্বীকার করত, আমাদের আয়াতসমূহে।
এবং সবকিছু বিষয় আমরা লিপিবদ্ধ করেছি একটি বইয়ে।
সুতরাং স্বাদ গ্রহণ কর (এই শাস্তির), আর শাস্তি ছাড়া আমরা কখনও তোমাদের বৃদ্ধি করব না।
নিশ্চয়, ন্যায়নিষ্ঠদের জন্য রয়েছে সাফল্য।
বাগান এবং আঙ্গুর,
এবং পূর্ণযৌবনা সমবয়স্কা তরুণী।
এবং পরিপূর্ণ পানপাত্র।
না তারা শুনবে তাতে কোন নিরর্থক আলোচনা, এবং না কোন মিথ্যা।
একটি পুরস্কার হিসাবে, হিসাবমতো উপহার - তোমার পালনকর্তার থেকে,
যিনি পালনকর্তা আসমানের এবং পৃথিবীর এবং যা কিছু তাদের মধ্যে আছে; যিনি পরম করুণাময়, তাঁকে সম্বোধন করার, তাদের (কোনো) ক্ষমতা নাই।
সেদিন দাঁড়াবে রূহ [জিব্রিল] এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে, তারা কেউ কথা বলতে পারবে না, শুধু সেইজন ছাড়া যাকে পরম করুণাময় (আল্লাহ) অনুমতি দিবেন, এবং সে বলবে সঠিক কথা।
এ সেই দিবস, সত্য দিবস, সুতরাং যে ইচ্ছা করবে, সে নিক ফিরে আসার আশ্রয়স্থল, তার পালনকর্তার প্রতি।
প্রকৃতপক্ষে, আমরা তোমাদের সতর্ক করলাম একটি নিকটবর্তী শাস্তির (সম্পর্কে), যেদিন মানুষ দেখবে, কি তার হাত সামনে প্রেরণ করেছে, আর যে কাফের সে বলবে, "হায়! আমি যদি হয়ে যেতাম ধুলো!"