**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:1) যখন কিয়ামতের ঘটনা ঘটবে, (56:2) যার বাস্তবতায় কোন সংশয় নেই। (56:3) এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে। (56:4) যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। (56:5) এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। (56:6) অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। (56:7) এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।