**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:106) নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। (37:107) আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু। (37:108) আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে, (37:109) ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক। (37:110) এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:111) সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। (37:112) আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।