**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:120) এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম। (26:121) নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (26:122) নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। (26:123) আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। (26:124) তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই? (26:125) আমি তোমাদের বিশ্বস্ত রসূল। (26:126) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।