**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:120) মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক। (37:121) এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:122) তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। (37:123) নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল। (37:124) যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ? (37:125) তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে। (37:126) যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?