**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:127) অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে। (37:128) কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়। (37:129) আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে, (37:130) ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক! (37:131) এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:132) সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত। (37:133) নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।