**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:141) সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। (26:142) যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না? (26:143) আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। (26:144) অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (26:145) আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। (26:146) তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে? (26:147) উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?