**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:15) এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু। (37:16) আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? (37:17) আমাদের পিতৃপুরুষগণও কি? (37:18) বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত। (37:19) বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে। (37:20) এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস। (37:21) বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।