**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(51:15) খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে। (51:16) এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ, (51:17) তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত, (51:18) রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত, (51:19) এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। (51:20) বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে, (51:21) এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?