**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(53:15) যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। (53:16) যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল। (53:17) তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি। (53:18) নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। (53:19) তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে। (53:20) এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? (53:21) পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?