**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:155) সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের। (26:156) তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে। (26:157) তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল। (26:158) এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (26:159) আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। (26:160) লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। (26:161) যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?