**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:155) তোমরা কি অনুধাবন কর না? (37:156) না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে? (37:157) তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন। (37:158) তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে। (37:159) তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। (37:160) তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না। (37:161) অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,