**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:169) তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম। (37:170) বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে, (37:171) আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে, (37:172) অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়। (37:173) আর আমার বাহিনীই হয় বিজয়ী। (37:174) অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। (37:175) এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।