**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:176) বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। (26:177) যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না? (26:178) আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। (26:179) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (26:180) আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। (26:181) মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না। (26:182) সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।