**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:176) আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? (37:177) অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ। (37:178) আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। (37:179) এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। (37:180) পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে। (37:181) পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক। (37:182) সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।