**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:204) তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? (26:205) আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই, (26:206) অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে। (26:207) তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে? (26:208) আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল। (26:209) স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়। (26:210) এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।