**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:218) যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন, (26:219) এবং নামাযীদের সাথে উঠাবসা করেন। (26:220) নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। (26:221) আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে? (26:222) তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর। (26:223) তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। (26:224) বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।