**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(20:22) তোমার হাত বগলে রাখ, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে; কোন দোষ ছাড়াই। (20:23) এটা এজন্যে যে, আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই। (20:24) ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে। (20:25) মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন। (20:26) এবং আমার কাজ সহজ করে দিন। (20:27) এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন। (20:28) যাতে তারা আমার কথা বুঝতে পারে।