**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:22) একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত। (37:23) আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে, (37:24) এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে; (37:25) তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না? (37:26) বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী। (37:27) তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। (37:28) বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।