**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:22) তথায় থাকবে আনতনয়না হুরগণ, (56:23) আবরণে রক্ষিত মোতির ন্যায়, (56:24) তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। (56:25) তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না। (56:26) কিন্তু শুনবে সালাম আর সালাম। (56:27) যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান। (56:28) তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।