**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(53:43) এবং তিনিই হাসান ও কাঁদান (53:44) এবং তিনিই মারেন ও বাঁচান, (53:45) এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী। (53:46) একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। (53:47) পুনরুত্থানের দায়িত্ব তাঁরই, (53:48) এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন। (53:49) তিনি শিরা নক্ষত্রের মালিক।