**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(44:50) এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে। (44:51) নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে- (44:52) উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে। (44:53) তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। (44:54) এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব। (44:55) তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে। (44:56) তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।