**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(54:50) আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত। (54:51) আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি? (54:52) তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে। (54:53) ছোট ও বড় সবই লিপিবদ্ধ। (54:54) খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে। (54:55) যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।