**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:50) সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। (56:51) অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ। (56:52) তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে, (56:53) অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, (56:54) অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। (56:55) পান করবে পিপাসিত উটের ন্যায়। (56:56) কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।