**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(36:57) সেখানে তাদের জন্যে থাকবে ফল-মূল এবং যা চাইবে। (36:58) করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। (36:59) হে অপরাধীরা! আজ তোমরা আলাদা হয়ে যাও। (36:60) হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু? (36:61) এবং আমার এবাদত কর। এটাই সরল পথ। (36:62) শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝনি? (36:63) এই সে জাহান্নাম, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো।