**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:57) আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম। (37:58) এখন আমাদের আর মৃত্যু হবে না। (37:59) আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না। (37:60) নিশ্চয় এই মহা সাফল্য। (37:61) এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। (37:62) এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ? (37:63) আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।