**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:64) এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে। (37:65) এর গুচ্ছ শয়তানের মস্তকের মত। (37:66) কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে। (37:67) তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ, (37:68) অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। (37:69) তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী। (37:70) অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।