**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:64) তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ? (56:65) আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট। (56:66) বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম; (56:67) বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম। (56:68) তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (56:69) তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? (56:70) আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?