**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:78) আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, (37:79) বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। (37:80) আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি। (37:81) সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম। (37:82) অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম। (37:83) আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম। (37:84) যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,