**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:78) যা আছে এক গোপন কিতাবে, (56:79) যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। (56:80) এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। (56:81) তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে? (56:82) এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? (56:83) অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়। (56:84) এবং তোমরা তাকিয়ে থাক,