**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(55:8) যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে। (55:9) তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না। (55:10) তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে। (55:11) এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ। (55:12) আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। (55:13) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (55:14) তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।