**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:85) এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর। (26:86) এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম। (26:87) এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না, (26:88) যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না; (26:89) কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। (26:90) জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে। (26:91) এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।