**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:85) যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ? (37:86) তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ? (37:87) বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি? (37:88) অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল। (37:89) এবং বললঃ আমি পীড়িত। (37:90) অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল। (37:91) অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?