**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:99) আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল। (26:100) অতএব আমাদের কোন সুপারিশকারী নেই। (26:101) এবং কোন সহৃদয় বন্ধু ও নেই। (26:102) হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। (26:103) নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (26:104) আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। (26:105) নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।